আর্জেন্টিনার ফাইনাল দেখা নিয়ে রাবিতে হাতাহাতি, আহত ১  

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০১:৫৮ পিএম


আর্জেন্টিনার ফাইনাল দেখা নিয়ে রাবিতে হাতাহাতি, আহত ১  
স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনাল চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাতাহাতির ঘটনা ঘটে। ছবি: আরটিভি

বিশ্বকাপ ফুটবলের স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন শিক্ষার্থী আহত হয়েছেন। 

সোমবার (২০ জুলাই) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ম্যাচ চলাকালীন স্লেজিং ও কথা-কাটাকাটিকে কেন্দ্র করে খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়। 

আরও পড়ুন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, খেলা দেখার সময় বসাকে কেন্দ্র করে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission